সাভারে ব্যাংকের ভিতরে ৯ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ২

আগের সংবাদ

আশুলিয়ায় ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

পরের সংবাদ

সেলফি বাস চাপায় নারী পুলিশ নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৩:১৬ অপরাহ্ণ, ২৯/১১/২৩

সাভারের হেমায়েতপুরে বাস চাপায় নারী পুলিশ সদস্য নিহতের ঘটনায় পলাতক বাস চালক কামরুল ইসলাম (৪৩) কে নওগাঁর মহাদেবপুর থেকে গ্রেপ্তার করেছে পিবিআই।

সোমবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নওগাঁর মহাদেবপুর থানার হাজরা পুকুর চান্দাশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা।

গ্রেপ্তারকৃত কামরুল ইসলাম (৪৩) নওগাঁ জেলার মহাদেবপুর থানার মহিষাখাল গ্রামের দায়েম উদ্দিন মণ্ডল এর ছেলে। সে সাভার এলাকায় বসবাস করে সেলফি পরিবহনের বাস চালাতো বলে জানা যায়।

পিবিআই ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা জানান, পুলিশ সদস্য আফসানা আক্তার নিহতের ঘটনায় অভিযুক্ত পলাতক বাস চালক কামরুল ইসলামকে গ্রেফতার করে সাভার হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত যে, গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে স্বামীর সঙ্গে মোটরসাইকেল যোগে বোনের বাসায় যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় সেলফি পরিবহনের একটি বাসের ( ঢাকা মেট্রো-হ-১৩-০৯৫০) ধাক্কায় আফসানা নামে এক নারী পুলিশ সদস্য নিহত হন।

এসময় তার স্বামীও আহত হন। নিহত আফসানা বরিশাল জেলার আব্দুল করিমের মেয়ে। তিনি উত্তরা ১১ ব্যাটলিয়ানের এপিবিএন’র কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

এই বিভাগের সর্বশেষ