সেলফি বাস চাপায় নারী পুলিশ নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

আগের সংবাদ

আশুলিয়ায় ঝুঁকিপূর্ণ দরিদ্রদের আর্থিক সহায়তা

পরের সংবাদ

আশুলিয়ায় ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৩:২৮ অপরাহ্ণ, ২৯/১১/২৩

আশুলিয়ায় অভিযান চালিয়ে মাসুম আহম্মেদ (৪৬) নামের এক মাদক কারবারি আটক করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে আশুলিয়ার গনকপাড়া আমতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাসুম আহম্মেদ (৪৬) আশুলিয়ার শিমুলিয়া নতুন বন্দর এলাকার মৃত সিরাজ উদ্দিন আহম্মেদের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আশুলিয়ার শিমুলিয়া বাজার এলাকায় ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার গনকপাড়া আমতলা এলাকার তিন রাস্তার মোড় পাকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে পৌছিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে এক মাদক কারবারি আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা একটি প্লাষ্টিকের বাজারের ব্যাগের ভিতরে রক্ষিত পেপার কাগজ দ্বারা মুড়ানো মোট ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়।