পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত

আগের সংবাদ

নতুন মজুরিতে সন্তষ্ট শ্রমিক নেতারা, দাবি রেশন ব্যবস্থার

পরের সংবাদ

আশুলিয়ার সেই রাজুর অন্যতম সহযোগী জলিল অস্ত্রসহ গ্রেপ্তার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১২:৪১ অপরাহ্ণ, ০৮/১১/২৩

আশুলিয়ায় আওয়ামী লীগের কথিত নেতা রাজু আহমেদ পুলিশের হাতে গ্রেফতারের পর তার অন্যতম সহযোগী জলিলকে এবার অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে। তবে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারাবাগ এলাকা থেকে জলিলকে আটক এবং এ সময় তার নিকট থেকে গুলিসহ পিস্তল জব্দ করা হয় বলে জানায় র‍্যাব-৪ এর একটি সূত্র।

এরআগে সোমবার রাতে আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আসাদ নামের এক ব্যবসায়ীসহ দুই ব্যক্তির ওপর হামলার করে একজনকে অপহরণের মামলায় অভিযুক্ত রাজু আহমেদ গ্রেপ্তার করে পুলিশ। পরে মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে আশুলিয়া থানা থেকে তাকে ঢাকার আদালাতে পাঠানো হয়।

ভুক্তভোগীরা হলেন- আশুলিয়ার চাঁনগাও এলাকার বাসিন্দা আসাদ ও ফরিদপুরের ঝিলটলি এলাকার বাসিন্দা তুষার। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তাদের মধ্যে আসাদকে তুলে নিয়ে যায় রাজু আহমেদ ও তার সহযোগীরা। এ সময় ভুক্তভোগীদের একটি গাড়ি ভাঙচুর করে রাজু বাহিনী।

আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন বলেন, জমি সংক্রান্ত ঘটনার জেরে এক যুবককে মারধর করে তুলে নেওয়ার অভিযোগে রাজু আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

এই বিভাগের সর্বশেষ