আশুলিয়ায় মৎস্যজীবী লীগের অবরোধ বিরোধী মিছিল

আগের সংবাদ

আশুলিয়ার সেই রাজু আহমেদ গ্রেপ্তার

পরের সংবাদ

শিক্ষার্থী-এলাকাবাসীর সংঘর্ষের জেরে ড্যাফোডিল ছুটি ঘোষণা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:৪৭ অপরাহ্ণ, ০৬/১১/২৩
সাভারের আশুলিয়ায় বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনার পর বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে যত দ্রুত সম্ভব হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার (৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে বলে দেখা যায়। এসময় শিক্ষার্থীদের ইউনিভার্সিটির আবাসিক হল ছেড়ে যেতেও দেখা গেছে।
এর আগে রবিবার (৫ নভেম্বর) রাতে আশুলিয়ার চাঁনগাও এলাকায় ইউনিভার্সিটির শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানায়, রোববার রাতে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এলাকাবাসী। এ সময় তারা আবাসিক হল ভাঙচুর করে। যার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার শঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করেছে। সেই সাথে যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। শিক্ষার্থীরা ভোর থেকেই বাড়িতে রওনা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল বলেন, এলাকাবাসীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে ৬ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে যে সকল ছাত্র ছাত্রীর বাসা কাছাকাছি আছে তারা সবাই চলে যাচ্ছে।  আর যাদের বাসা দূরে আছে অবরোধে বাস বন্ধ থাকার কারণে তারা এই মুহূর্তে বাসায় যেতে পারচ্ছে না। তাদের জন্য কলেজের ম্যাচ খোলা আছে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে বর্তমানে আমরা এলাকায় অবস্থান করছি।
এই বিভাগের সর্বশেষ