শুক্রবার (৭ এপ্রিল ) দুপুরে আশুলিয়া এক্সপ্রেস’কে নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।
এর আগে বৃহস্পতিবার (৬ এপ্রিল ) রাত ১১ টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ রাজিব হোসেন, ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার দক্ষিণ কৈখালী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় সামাদ ভূঁইয়ার বাসার ভাড়াটিয়া।
ডিবি পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, আশুলিয়ার জামগড়া এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদে ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে চিহ্নিত এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) আশুলিয়া এক্সপ্রেস’কে বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। সেইসাথে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছেও বলে জানান তিনি।