রাশিয়াকে কী অস্ত্র দেবে চীন?

আগের সংবাদ

ক্রিকেট বিশ্বের নারী কোটিপতিরা

পরের সংবাদ

সাভারে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৩:১৫ অপরাহ্ণ, ২১/০২/২৩

সাভার পৌর এলাকা থেকে মোসাঃ সালমা আক্তার (৩০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে আজ সকাল নয়টার দিকে সাভার পৌর এলাকার গেন্ডা ল্যাব স্টার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিকস এর সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত – মোসাঃ সালমা আক্তার, মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার মুসলেমাবাদ এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী। তিনি সাভার পৌর এলাকার গেন্ডা এলাকার ৫ নং গেট বখতিয়ার এর বাড়ী ভাড়া থাকতেন।

ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাভার পৌর এলাকার আনন্দপুর গেন্ডা ল্যাব স্টার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিকস এর সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তিনি অনেক ধরেই ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের সর্বশেষ