সাভারে হত্যার ৪ মাস পর সাবেক সহকর্মীসহ গ্রেপ্তার ৩

আগের সংবাদ

আশুলিয়ায় ২০ কেজি গাঁজাসহ আটক ৭

পরের সংবাদ

জামায়াতের গোপন সম্মেলন থেকে অর্ধশতাধিক নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১০:২৭ অপরাহ্ণ, ১৮/১১/২২

সাভারের একটি হাউজিংয়ের ভিতরে গোপনে করা রুকন সম্মেলন থেকে জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। জানা যায় সেখানে ঢাকা মহানগর উত্তরের জামায়েতের নেতাকার্মীরা ছিলেন।

শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যার দিকে জামায়াত-শিবির নেতাকর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। তবে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি জানান।

এর আগে শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে ভাকুর্তা ইউনিয়নের চাপড়া এলাকার ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতর থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, বিকেলে ওই হাউজিংয়ের ভিতরে ঢাকা মহানগর উত্তর থানা জামায়াতের নেতাকার্মীরা গোপনে জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনের আয়োজন করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক টিম সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৬০ জনের বেশি জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করা হয়। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিশ্বস্ত সূত্র জানায় ৬৪ জনকে আটক করা হয়েছে।

পুলিশ আরও জানায়, সেখানে তারা মূলত নাশকতার পরিকল্পনা করছিলেন। উল্লেখযোগ্য আলামতসহ তাদেরকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।