জামায়াতের গোপন সম্মেলন থেকে অর্ধশতাধিক নেতাকর্মী আটক

আগের সংবাদ

মাইগ্রেশনের দাবীতে মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

পরের সংবাদ

আশুলিয়ায় ২০ কেজি গাঁজাসহ আটক ৭

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৪:৩৩ অপরাহ্ণ, ১৯/১১/২২

সাভারের আশুলিয়ায় ২০ কেজি গাঁজাসহ ৭ জনকে আটক করেছে র্যাব ৪ এর একটি আভিযানিক দল। এ সময় একটি কাভার্ড ভ্যান ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

শনিবার (১৯ নভেম্বর) ভোর রাতে আশুলিয়া-ইপিজেড মহাসড়কের ট্রাক স্টান্ড সংলগ্ন হাসান হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- আশুলিয়ার আউকপাড়া এলাকার মৃত নেছার উদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ (৪৫), কুমিল্লা জেলার দেবিদ্বার থানার জাফরগঞ্জ এলাকার মোঃ মান্নান মিয়ার ছেলে জসিম মিয়া (৪২), একই এলাকার মৃত আসমত আলীর ছেলে শাহ আলম (৫৩), সাভারের উত্তর কলমা এলাকার জানু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪২), কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার গোপাল নগর এলাকার মানিক মিয়ার ছেলে হৃদয় হাসান (২৫) ও একই থানার দুলাল পুর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মনির হোসেন (৪৫), নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার দক্ষিন সানার পাড় এলাকার মোঃ রাজনের ছেলে মোঃ রাব্বি (২৩)।

মামলার এজাহার সুত্রে জানা যায়, আজ শনিবার ভোর রাতে র্যাব ৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আশুলিয়ার ইপিজেড মহাসড়কের ট্রাক স্টান্ড সংলগ্ন হাসান হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে কতিপয় মাদক ব্যাবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে র্যাব ৪ অভিযান পরিচালনা করে ৭ জনকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি ৪০০ গ্রাম গাজা এবং মাদক দ্রব্য বিক্রির নগদ ২২ হাজার নব্বই টাকা জব্দ করে। এছাড়াও টাইগার ভিআর ২৮আর মডেলের রেজিষ্ট্রেশন বিহীন হলুদ রংয়ের একটি কাভার্ড ভ্যান ও টাটা এইস এক্স-২ মডেলের নীল রংরের একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। পরে তাদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করে র্যাব।

থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নুর খান বলেন, গাজা সহ ৭ জন কে আশুলিয়া থানায় হস্তান্তর করেছে র্যাব। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে প্রিজন ভ্যানে করে অন্যান্য আসামীদের সাথে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের সর্বশেষ