আশুলিয়ার শিশু ধর্ষণ মামলার আসামী নরসিংদীতে গ্রেফতার

আগের সংবাদ

সাভারে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

পরের সংবাদ

সাভারে অপহরণের ৩দিন পর কুষ্টিয়া থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৮:৪৩ অপরাহ্ণ, ৩১/০৮/২২

সাভারে মাসুম মোল্লা রিপন (৫) নামের এক শিশু শিক্ষার্থীকে অপহরণের প্রায় ৩ দিন পর কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার কুমারখালি থানার আলাউদ্দিন নগর এলাকা থেকে অপহরণকারীকে গ্রেফতার ও শিশুটিকে উদ্ধার করা হয়।

এর আগে গত ২৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ওই শিশুকে তার বাবার দোকানে নিয়ে যাওয়ার কথা বলে সাভার থেকে অপহরণ করা হয়।

গ্রেপ্তার অপহরনকারী হলেন- কুষ্টিয়ার কুমারখালি থানার দেবনগর গ্রামের গোলাম সারোয়ারের ছেলে গোলাম আজম সাবু (৪৫)। তিনি ভুক্তভোগী পরিবারের আত্মীয়ের পরিচত বলে জানা যায়।

অপহৃত শিশু রিপন সাভারের আলিয়ামাদ্রাসা সংলগ্ন দক্ষিণ কাঠপট্টি এলাকার আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে। সে সাভারের অধরচন্দ্র স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র।

অভিযোগ সূত্রে জানা যায়, গ্রেপ্তার গোলাম আজম সাবু অপহৃতের বাবার ভায়রা ভাই নাসিরের পরিচিত। সেই সুবাদে কুদ্দুছের বাসায় যাতায়াত করতেন। গত ২৮ আগস্ট সন্ধ্যায় তাদের বাসায় যান সাবু। পরে রিপনকে তার বাবার দোকান নামাবাজারে নিয়ে যাওয়ার কথা বলে বের হন। পরে রিপনকে নামা বাজারে না নিয়ে অপহরণ করে নিয়ে যান সাবু। পরে সাভার এলাকা ত্যাগ করে রিপনের পরিবারকে ফোন করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সজল খাঁন বলেন, গতকাল থেকে আমরা সাবুকে মুক্তিপণের টাকা পরিশোধ করার কথা বলি। তিনি কুষ্টিয়ার কুমারখালি থানার আলাউদ্দিন নগর চড়াইকোল রেলস্টেশনের পাশে টাকা গ্রহণের কথা বলেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী সেখানে টাকা নিতে আসলে সাবুকে গ্রেপ্তার করে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।