সাভারে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ১০, ককটেল উদ্ধার

আগের সংবাদ

সাভারে অপহরণের ৩দিন পর কুষ্টিয়া থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

পরের সংবাদ

আশুলিয়ার শিশু ধর্ষণ মামলার আসামী নরসিংদীতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৮:৪১ অপরাহ্ণ, ৩১/০৮/২২

সাভারের আশুলিয়ায় ৪ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ সিরাজ ভূঁইয়া (৫৫) কে নরসিংদী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল।

বুধবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪,সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এরআগে বুধবার (৩১ আগস্ট) ভোররাতে নরসিংদীর পলাশ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সিরাজ ভূঁইয়া (৫৫) বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার বিবরণ ও আসামীকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব জানায়, আশুলিয়ার ঘোষবাদ এলাকার জামাল ভূঁইয়ার বাড়ীর ভাড়াটিয়া দম্পতির শিশু কন্যা পিতা-মাতার অনুপস্থিতিতে বাড়ীর গেটের সামনে খেলাধুলা করার সময় বাড়ীর পাশে গ্যাস সিলিন্ডার দোকানের বিক্রেতা আসামী সিরাজ ভুঁইয়া (৫৫) শিশুকে চকলেট খাওয়ার কথা বলে নিজের বাসার পেছনের জঙ্গলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে শিশুর চিৎকারে আশেপাশের লোকজন উপস্থিত হয়ে শিশুকে উদ্ধার করে এবং তাৎক্ষনিকভাবে আসামী ঘটনাস্থল হতে পালিয়ে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে গত ১ আগষ্ট শিশুর মা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী তার অপকর্মের বিষয়টি স্বীকার করে।

র‌্যাব-৪,সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অদূর ভবিষ্যতে এইরুপ অপরাধীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই বিভাগের সর্বশেষ