আশুলিয়ায় ডাস্টবিনে মিলল ফুটফুটে নবজাতক

আগের সংবাদ

বাসাবাড়িতে হামলা-ভাংচুর, মেম্বার সহ গ্রেফতার ৮

পরের সংবাদ

আশুলিয়ায় পাম্পে ‘হট্টগোল, ভাঙচুর’

নেছার উদ্দিন খান

প্রকাশিত :১১:৪২ পূর্বাহ্ণ, ০৬/০৮/২২

জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে সাভার উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে পরিবহন শ্রমিক ও মোটরসাইকেল চালকদের সাথে পাম্প কর্তৃপক্ষের হট্টগোলের ঘটনা ঘটেছে। একটি পাম্পে তেল না দেয়ার অভিযোগ তুলে ভাঙচুরও করা হয়েছে বলে দাবি পাম্প কর্তৃপক্ষের।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় টিএস সিএনজি, এলপিজি রিফুয়েলিং এন্ড কনভার্শন লিমিটেড পাম্পে ভাঙচুরের অভিযোগ করেন পাম্প কর্তৃপক্ষ।
টিএস পাম্পে তেল নিতে আসা জামালপুরগামী মহানগর ট্রাভেলসের চালক আব্দুর রশিদ বলেন, তেলের দাম বেড়ে গেছে শুনে রাত সাড়ে ১০টায় এই পাম্পে তেল নিতে এসেছি। কিন্তু পাম্পের লোকজন তেল দিচ্ছে না। তখন অনেক চালকের সাথে পাম্পের লোকজনের বাগবিতণ্ডা হয়। দাম বাড়ার সাথে সাথে পাম্পের লোকজন তেল নিয়া সিন্ডিকেট শুরু করে দিছে। তেল না পাইলে গাড়ি নিয়া টিপে যাব কিভাবে?

মো. মোফাজ্জল নামে এক কাভার্ডভ্যান চালক বলেন, আমি নারায়ণগঞ্জ যাবো। আমার গাড়িতে সর্বোচ্চ ১২ লিটার তেল লাগবে। রাত সাড়ে ৮টা থেকে এসে বসে আছি। কিন্তু পাম্পের লোকজন তেল দিচ্ছে না। তাহলে আমি মাল সময়মত কিভাবে পৌছাব। তখন প্রতিবাদ করলে পাম্পের লোকজন কথা বলেনি ঠিক ভাবে। চুপচাপ তারা ভিতরে বসে হাসাহাসি করছিল। তখন তেল নিতে আসা আরও গাড়ির চালকরা উত্তেজিত হয়ে গেছিল।

টিএস সিএনজি, এলপিজি রিফুয়েলিং এন্ড কনভার্শন পাম্পের ম্যানেজার বলেন, ‘তেলের দাম বাড়ার খবর পেয়েছি আমরা অনেক পরে। কিন্তু আমরা তেল দেয়া বন্ধ করিনি। তখন উত্তেজিত কয়েকজন আমাদের পাম্পের ক্যাশ কাউন্টারের গ্লাস ভাঙচুর করে।’

জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে সাভারের বিভিন্ন পাম্পে তেল না দেয়ার অভিযোগ করেছেন মোটরসাইকেল, প্রাইভেটকার, ট্রাক ও বাসচালকরা। এসময় বেশ কয়েকটি পাম্পে হট্টগোলের সৃষ্টি হয়।
এদিকে আশুলিয়ার বেশ কিছু পাম্প রাত বারোটার আগে বন্ধ থাকতে দেখা গেছে। ফলে জ্বালানি তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে অনেককে।

  • আরও পড়ুন
  • লেখকের অন্যান্য লেখা
এই বিভাগের সর্বশেষ