ভিনিসিয়াসের দুই এসিস্টে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল

আগের সংবাদ

৪০ লাখ গ্রাহকের মতো আমিও ইভ্যালির প্রতি আস্থা রেখেছিলাম

পরের সংবাদ

১৩ ডিসেম্বর ধামরাইকে হানাদার মুক্ত ঘোষণা করেন মুক্তিযোদ্ধারা

নিউজ ডেস্ক

প্রকাশিত :৩:৩৫ অপরাহ্ণ, ১৩/১২/২১

ধামরাই হানাদার মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে ধামরাইয়ের কমান্ডার বর্তমান ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদের নেতৃত্বে কুশুরার ঢালিপাড়া ক্যাম্প থেকে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে পাকিস্তানি সেনাদের বিতাড়িত করে ধামরাইকে মুক্ত করে ও উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন।

সেদিন উপজেলার কালামপুর বংশী নদীর পাড়ে পাকহানাদাররা ১৭ জন নিরীহ মানুষকে ধরে নিয়ে লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করে। এছাড়া, এইদিন ভোরে ধামরাইয়ের বৈন্যা ও বালিয়া গ্রামে পাকসেনাদের সঙ্গে এক সম্মুখযুদ্ধে ১১ জন পাকসেনাকে হত্যা করে মুক্তিযোদ্ধারা। এসময় পাকবাহিনীর গুলিতে ধামরাইয়ের মেছের আলী, ওয়াহেদ আলী ও আবুল হোসেনসহ অনেকে শহীদ হন।

পরে ওইদিনই পাকিস্তানি সেনারা ক্যাম্প ছেড়ে চলে গেলে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। শত্রুমুক্ত হয় ধামরাই। দিবসটি উপলক্ষে প্রতি বছর ১৩ ডিসেম্বর নানা কর্মসূচি পালন করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।