আশুলিয়ায় মিনিবাস, পিকআপ ভ্যান ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দিলীপ কুমার (৪৮) নামের একজন নিহত হয়েছে। এ দূর্টনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার সকাল ৯ টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার মরাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিলীপ কুমার (৪৮) এর বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ভাদ্রা গ্রামে।
গুরুতর আহতরা হলেন- রাসেল, আমানউল্লাহ, সোহাগ, রবিউল ও সিরাজুল। এদের সবাইকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার এসআই জসিম উদ্দিন জানান, ঢাকাগামী মুরগীবাহী পিকআপ ভ্যান সবজিবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি মিনিবাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সবজিবাহি ট্রাকটিও বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের এক যাত্রী মারা যান। এতে তিন গাড়ির চালকসহ আহত হয় আরও অন্তত ১৫ জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।