আশুলিয়ায় ৭০০পিচ ইয়াবা ট্যাবেরটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেল পৌনে ৩টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো- নড়াইল জেলার লোহাগড়া থানার ইসনা গ্রামের লিয়াকত আলী মন্টুর ছেলে বিজয় হাসান তুহিন (৩৪) ও অপরজন টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ছাফা গেট এলাকার মোঃ মান্না মিয়ার ছেলে আল-আমিন হোসেন (২৫)। এদের মধ্যে তুহিন আশুলিয়ার জামগড়া ভুইয়া পাড়া এলাকায় বাসা ভাড়া করে থাকতেন।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ জানান, আশুলিয়ার বাইপাইল এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআই সুদিপ কুমার ও এসআই এমদাদ এর সহোযোগিতায় ৭০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। আটকরা র্দীঘদিন ধরে আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ নেশা জাতীয় মাদক দ্রব্য বিক্রি করে আসছে।
আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের চেষ্টা চলছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।