আশুলিয়ায় “ইউএসবি এক্সপ্রেস” কুরিয়ার সার্ভিসের এজেন্ট শাখা উদ্বোধন করা হয়েছে। এখান থেকে দেশের ৬৪ জেলাসহ আন্তর্জাতিক বাজারে কুরিয়ার ও পার্সেল করা যাবে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় শাহ আলম টাওয়ারে এ এজেন্ট শাখার উদ্বোধন করা হয়।
শাখা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, এজেন্টের পরিচালক মাহবুবুর রহমান, লুৎফর রহমান, মনিরুজ্জামান দিপুসহ আরও অনেকে।
এ সময় মিলাদ ও দোয়া শেষে ফিতা কেঁটে “ইউএসবি এক্সপ্রেস” কুরিয়ার সার্ভিসের এজেন্ট শাখার উদ্বোধন করা হয়।