ধামরাই

সাভারে অস্ত্রসহ ব্যারিস্টার নাজির গ্রেফতার

আগের সংবাদ

এক সময়ের প্রমত্তা বংশী এখন দখলদারের পেটে

পরের সংবাদ

ধামরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়কের অকাল মৃত্যু

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৪:১৫ অপরাহ্ণ, ০৪/১০/১৯
নিজস্ব প্রতিবেদক, ধামরাই:

ঢাকার ধামরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি মৃদুল মাহমুদ সাদ্দাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ২৮ বছর।

আজ শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করার পর মারা যান (ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাহির রাজেউন)।  ‍

নিহত মৃদুল ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের হাবিবুর রহমান হবির ছেলে। সে গণবিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন।

পারিবারিকভাকে জানা গেছে, সে বৃহস্পতিবার (৩-১০-১৯) একটি প্রাইভেটকার কেনার জন্য ঢাকার উত্তরাতে যান। একটি শো রুমের মালিক উত্তরার তামিল হোসেনের বাসায় রাত যাপন করেন। আজ শুক্রবার সকালে বাথরুমে গিয়ে মাথা ঘুরে পড়ে যান। এ অবস্থায় দ্রুত তাকে উত্তরার লুবনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মুত্যুর কোলে ঢলে পড়েন। এ খবর ছড়িয়ে পড়লে ধামরাইয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে।

দীর্ঘ ২১ বছর পর চলতি বছরের মে মাসে ধামরাই উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হলে মৃদুল আহ্বায়কের দায়িত্ব পান।