চিরকুটে বিকাশ নম্বর রেখে টাকা দাবি: মিটার চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আগের সংবাদ

স্কুলের সামনে থেকে শিশু অপহরণ: ৩ দিনের মাথায় উদ্ধার করলো পুলিশ, গ্রেপ্তার- ২

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৩:১৭ অপরাহ্ণ, ০৬/১০/২৬

ঢাকার আশুলিয়ায় স্কুলগেটের সামনে থেকে অপহৃত আট বছর বয়সী এক শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূল হোতা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো: আনোয়ার হোসেন।

এর আগে মঙ্গলবার সকালে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত শিশু সাইম (৮) রিকশা চালক মোঃ নাছির উদ্দিনের ছেলে। তিনি স্ত্রী সন্তান নিয়ে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। শিশু সাইম পলাশবাড়ী পশ্চিম পাড়া গোচারটেক এলাকার আলহাজ্ব আব্দুর রশিদ মডেল স্কুল অ্যান্ড কলেজের প্লে-শ্রেণির ছাত্র।

গ্রেপ্তারকৃতরা হলো- ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার নেওকা গ্রামের মৃত গফুর মৃধার ছেলে মোঃ নাদিম ওরফে হৃদয় (৩৩) ও তার দ্বিতীয় স্ত্রী আসমা আক্তার (৩১)।

পুলিশ জানায়, গত শনিবার সকাল সোয়া ১১টার দিকে স্কুল ছুটির পর আলহাজ্ব আব্দুর রশিদ মডেল স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনে থেকে শিশু সাইমকে আসামিরা অপহরণ করে। পরে তাকে আটকে রেখে তার বাবা নাছির উদ্দিনের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় শিশুটির বাবা নিরুপায় হয়ে আশুলিয়া থানায় একটি লিখত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় আশুলিয়া থানার উপপরিদর্শক (এস আই) আনোয়ার হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে অপহৃত শিশুকে উদ্ধারে বিভিন্ন জেলায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। অবশেষে ময়মনসিংহের ভালুকা থানাধীন মনোহরপুর এলাকা থেকে অপহরণকারী চক্রের মূল হোতা নাদিম ও তার দ্বিতীয় স্ত্রী আসমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে অপহৃত স্কুলছাত্র সাইমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের সর্বশেষ