ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ১৩৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪। তাদের হেফাজত থেকে উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল ৩৪ লক্ষ ২৫ হাজার টাকা।
বুধবার (৭ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত এসআরবি-৪।
এর আগে গত মঙ্গলবার বিকেলে আশুলিয়ার বগাবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার
আলগারচর এলাকার মোঃ জহিরুল ইসলামের ছেলে শাহিন আলম (২৩) এবং বরগুনা জেলার বেতাগী থাকার কিসমত করুনা এলাকার মোঃ বুদুম খানের ছেলে বাবুল (৩২)।
এসআরবি-৪ জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বগাবাড়ী বাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে উক্ত স্থানে অভিযান পরিচালনা করি। এ সময় ১৩৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তারা দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে আশুলিয়া, সাভার ও ধামরাইসহ আশপাশের এলাকার খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল।
এসআরবি-৪ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।