আশুলিয়ায় ৩ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, হেরোইন, ইয়াবা ও গাঁজা উদ্ধার

আগের সংবাদ

আশুলিয়ার আলোচিত মাদক সম্রাজ্ঞী অঞ্জনা ইয়াবাসহ গ্রেপ্তার

পরের সংবাদ

​আশুলিয়ায় গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

হাসান ভুঁইয়া

প্রকাশিত :২:১১ অপরাহ্ণ, ১৫/০৭/২৬

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সহ ৪ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ২ লাখ ৪ হাজার টাকা মূল্যের ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​বুধবার (১৫ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম।

​এর আগে ভোররাত পৌণে ৩টার দিকে আশুলিয়া থানাধীন জিরাবো দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবো নিশিপাড়া এলাকার শ্রী মনিন্দ্র বাবু দাসের ছেলে শ্রী সম্রাট দাস (২৭), কুড়িগ্রাম জেলার রৌমারী থানার চাকতাবাড়ী এলাকার মোঃ আব্দুর রউফের ছেলে মোঃ হাবিবুর রহমান (২৮), সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার দাদপুর এলাকার মোঃ ওহাব আলীর ছেলে মোঃ বিপ্লব (২৪) এবং ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার উত্তর ডোমঘাটা এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে মোঃ নাদিম হাসান (২১)। বর্তমানে হাবিবুর ও বিপ্লব আশুলিয়ার জিরাবো দক্ষিণপাড়া এলাকায় কামাল শেখের বাড়িতে এবং নাদিম জিরাবো বটতলা এলাকায় শাহীন মাস্টারের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে বলে জানা যায়।

​পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভীনের দিক-নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও বিশেষ অভিযান পরিচালনাকালে বুধবার রাত ২টা ৫০ মিনিটের দিকে আশুলিয়া থানায় কর্মরত এসআই মোঃ নূরে আমিন তার সংগীয় ফোর্সসহ আশুলিয়া থানাধীন জিরাবো দক্ষিণপাড়া এলাকায় কামাল শেখের বাড়ির সামনের রাস্তায় অভিযান পরিচালনা করেন। এ সময় তল্লাশি চালিয়ে মাদক কারবারি সম্রাট, হাবিবুর, বিপ্লব ও নাদিম হাসানকে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে সর্বমোট ৫ কেজি ১০০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

​আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মাদকমুক্ত ও অপরাধ নির্মূলে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। “

এই বিভাগের সর্বশেষ