আশুলিয়ায় হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আগের সংবাদ

আশুলিয়ায় হেরোইন-ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

পরের সংবাদ

আশুলিয়ায় গভীর রাতে অভিযান, আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৮:৪৭ অপরাহ্ণ, ২৮/০১/২৬

ঢাকার আশুলিয়ায় গভীর রাতে অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসীর বাড়ি থেকে বিদেশি রিভলবার, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্যসহ নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই সন্ত্রাসী পালিয়ে যায়।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের পূর্ব ডেন্ডাবর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযুক্ত পলাতক আসামি হলেন- ঢাকা জেলার আশুলিয়া থানার পূর্ব ডেন্ডাবর এলাকার আসলাম মন্ডলের ছেলে আলামিন ওরফে কালু (২৮)। তিনি এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। এরই অংশ হিসেবে চিহ্নিত ওই সন্ত্রাসীর বাড়িতে অভিযান চালানো হয়।

পুলিশ আরও জানায়, আলামিন ওরফে কালুর বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার ঘর থেকে একটি রিভলবার, একটি সুইচ গিয়ার চাকু, ৮ পিস ইয়াবা, নগদ ৬০ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আলামিন কৌশলে পালিয়ে যায়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের সর্বশেষ