সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগের সংবাদ

সাভার ও ধামরাইয়ে মাদকসহ ৩ কারবারি গ্রেপ্তার

পরের সংবাদ

আশুলিয়ায় অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

হাসান ভুঁইয়া

প্রকাশিত :১:২০ অপরাহ্ণ, ২৪/০১/২৬

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে অটোরিকশা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৩টি চোরাইকৃত মিশুক অটোরিকশা উদ্ধার করা হয়।

শনিবার (২৪ জানুয়ারী) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুবেল হাওলাদার।

এর আগে শুক্রবার দুপুরে আশুলিয়া স্কুল এন্ড কলেজের সামনে থেকে এবং রাতে আশুলিয়ার ঘোষবাগ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার চেচুয়া এলাকার মৃত আনিছের ছেলে মোঃ সজিব (২২) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ফকিরপাড়া কাজীদাহ এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে মোঃ সেকেন্দার (৩০)। এদের মধ্যে সজিব বতর্মমানে আশুলিয়ার জিরাবো ও সেকেন্দার আশুলিয়ার ঘোষবাগ সুতলির মোড় এলাকায় বসবাস করতো বলে জানা যায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা আড়াইটার দিকে আশুলিয়া থানাধীন আশুলিয়া স্কুল এন্ড কলেজের মেইন গেইটের সামনে অভিযান চালিয়ে একটি চোরাইকৃত মিশুক অটোরিকশাসহ মোঃ সজিব (২২) নামের একনজনকে আটক করা হয়। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে সেকেন্দারের তথ্য প্রকাশ করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৭টার দিকে আশুলিয়ার ঘোষবাগ সুতলির মোড় এলাকায় অভিযান চালিয়ে সেকেন্দারকে আটক করা হয়। পরে সেকেন্দারের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার মোঃ হাফিজের গ্যারেজে অভিযান চালিয়ে আরও ২টি চোরাইকৃত মিশুক অটোরিকশা উদ্ধার করে তা জব্দ করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুবেল হাওলাদার জানান, আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। সেই সাথে আজ সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।