ঢাকার সাভারে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনির হোসেন নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২১ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।
এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সাভার থানাধীন মধুমতি মডেল টাউন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ মনির হোসেন (৪৪) কেরানীগঞ্জ থানার কলমারচর এলাকার মৃত মন্তাজ মিয়ার ছেলে।
ডিবি পুলিশ জানায়, আটক আসামীর সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায়, তার নামে পূর্বেরও একাধিক মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।