সাভারের পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে ফের ২ পোড়া লাশের সন্ধান

আগের সংবাদ

আশুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পরের সংবাদ

সাভারে হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৯:১২ অপরাহ্ণ, ১৮/০১/২৬

ঢাকার সাভারে পৃথক তিনটি অভিযান চালিয়ে ২৬ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।

এর আগে শনিবার রাতে সাভারের হেমায়েতপুর, সাভার বাজার বাসস্ট্যান্ড ও তেতুলঝড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া জেলার সদর থানার হটু মিয়া লেন এলাকার সেকেন্দার আলীর ছেলে মামুনুর রশিদ খোকন ওরফে সাফি (৩২), ঢাকা জেলার সাভার থানার তালবাগ এলাকার মৃত সফিকুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন (৩২) এবং ভোলা জেলার সদর থানার শিবপুর এলাকার ফয়জুল্লার ছেলে ফয়জুল করিম (২৮)।

ডিবি পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের তিনটি ভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মামুনুর রশিদের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন, বিল্লাল হোসেনের কাছ থেকে ২০ গ্রাম হেরোইন এবং ফয়জুল করিমের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মোট আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৫ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিল্লাল হোসেনের বিরুদ্ধে পূর্বে ৩টি মাদক মামলা রয়েছে। তারা সবাই পেশাদার মাদক কারবারি।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের সর্বশেষ