আশুলিয়ার নারগিস হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

আগের সংবাদ

কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

পরের সংবাদ

বিছানায় দুই শিশু গলাকাটা মরদেহ, রশিতে ঝুলছিল মা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৪:৩৭ অপরাহ্ণ, ২৫/১১/২৫

বগুড়ার শাজাহানপুরে সাদিয়া বেগম (৩০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ এবং তার দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ১২টার দিকে উপজেলার খলিশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি স্কুলপাড়া গ্রামে শাহাদাৎ হোসেন নামে এক সেনাসদস্যের স্ত্রী সাদিয়া বেগম ও তাদের ৭ মাস বয়সী সাইফ নামে এক ছেলেসন্তান এবং দুই বছর বয়সী সাইফা নামে এক মেয়েসন্তান নিয়ে বসবাস করতেন। চাকরির কারণে তিনি বাইরে থাকতেন। মঙ্গলবার সকালে মা ও দুই শিশুসন্তান ঘুম থেকে না ওঠায় এবং ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায়- মায়ের মরদেহ রশিতে ঝুলছে এবং বিছানায় দুই শিশুর গলাকাটা মরদেহ পড়ে আছে। পরে পুলিশে খবর দেওয়া হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, মা তার দুই সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বা অন্য কোনো কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় স্বামী শাহাদত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

এই বিভাগের সর্বশেষ