কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

আগের সংবাদ

যুক্তরাজ্যে ভিসা জালিয়াতি করলে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা

পরের সংবাদ

বিকেএসপিতে নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে সেমিনার

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৬:১০ অপরাহ্ণ, ২৫/১১/২৫

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারী খেলোয়াড়দের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সার্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বিকেএসপিতে অনুষ্ঠিত হয়েছে দেশের ক্রীড়াঙ্গনে নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা শীর্ষক সেমিনার।

মঙ্গলবার বিকেএসপি অডিও ভিজ্যুয়াল সেন্টারে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে দেশের প্রথিতযশা নারী ক্রীড়াবিদ ও সংগঠকরা অংশ নেন।

সেমিনারে বক্তারা বলেন, নারীর অংশগ্রহণ বাড়লেও পরিবার, সমাজ ও ক্রীড়া কাঠামোয় এখনও নানা প্রতিবন্ধকতা ও ঝুঁকি রয়ে গেছে, যা ক্যারিয়ার গঠনে বড় চ্যালেঞ্জ তৈরি করছে।

অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান দাবাড়ু রানী হামিদ ও এ্যাথলেটিক্স তারকা সুফিয়া খাতুন। বক্তারা সর্বক্ষেত্রে নারী অ্যাথলেটদের নিরাপত্তা, মর্যাদা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় ক্রীড়া পরিষদ ও ফেডারেশনগুলোর প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম বলেন, প্রতিকূলতা সত্ত্বেও নারী খেলোয়াড়রা দেশের জন্য গৌরব বয়ে আনছেন। তাদের জন্য নিরাপদ, সম্মানজনক ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে হবে। তিনি নারী–পুরুষ খেলোয়াড়দের সমান সুযোগ, নিরাপত্তা ও আর্থিক সুবিধা প্রদানের প্রত্যাশা ব্যক্ত করেন।

সেমিনারে বিকেএসপির বর্তমান নারী খেলোয়াড়, প্রাক্তন অ্যাথলেট, কলেজের শিক্ষিকা, নারী কোচসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।