ধামরাইয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

আগের সংবাদ

সাভারে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

পরের সংবাদ

আশুলিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

হাসান ভুঁইয়া

প্রকাশিত :১২:০৭ পূর্বাহ্ণ, ২৮/১০/২৫

ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনকৃত জামগড়া আর্মি ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্পেইন এর আয়োজন করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আশুলিয়ার ঘোষবাগ এলাকায় গ্রামীন কনভেনশন সেন্টারে এ  ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে ও জামগড়া আর্মি ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পে আশুলিয়ার বাইপাইল, ভাদাইল, নরসিংহপুর, আশুলিয়া, জিরাবো, ইয়ারপুর, বাগবাড়ি, তৈয়বপুর, ইউসুফ মার্কেট এবং কাশিমপুরসহ আশপাশের এলাকার দুস্থ ও অসহায় ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হবে।

এ দিনে মেডিসিন, শিশু, চক্ষু, চর্ম ও যৌন, স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা, নাক, কান ও গলার বিশেষজ্ঞগন চিকিৎসা সেবা প্রদান করবেন।

সেনাবাহিনী জানায়, আপনাদের এলাকায় যাদের চিকিৎসা সেবার প্রয়োজন, তাদেরকে জামগড়া আর্মি ক্যাম্পের মোবাইল নম্বর (০১৭৬৯-০৯৫৩৪৯) এ যোগাযোগ করে এবং এসএমএস এর মাধ্যমে ( রোগীর নাম, বয়স, পেশা, মাসিক আয় ও রোগের সংক্ষিপ্ত বিবরণ) রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হলো।

চিকিৎসা সেবায় প্রতি ঘন্টায় ৭০ জন করে সর্বোচ্চ ৫০০ জন রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা সম্ভব হবে। উক্ত তারিখে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য উল্লেখিত এলাকার সকল দরিদ্র জনগণ আমন্ত্রিত।

উল্লেখ্য যে, আগামী ২৮ তারিখের মধ্যে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ এবং তথ্য লিপিবদ্ধ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগঃ জামগড়া আর্মি ক্যাম্প, মোবাইলঃ ০১৭৬৯-০৯৫৩৪

এই বিভাগের সর্বশেষ