ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ

আগের সংবাদ

আশুলিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

পরের সংবাদ

ধামরাইয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৯:০৭ অপরাহ্ণ, ২৭/১০/২৫

ঢাকার ধামরাইয়ে জমকালো আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে ধামরাই উপজেলা চত্বর থেকে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের নেতৃত্বে র‍্যালিটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুকসহ বিএনপি, যুবদল ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ র‍্যালিতে অংশগ্রহণ করেন।