কর্মভিসায় গিয়ে পরিবারসহ স্থায়ী হওয়ার সুযোগ দিচ্ছে নিউজিল্যান্ড

আগের সংবাদ

থাইল্যান্ডে হারল বাংলাদেশের মেয়েরা

পরের সংবাদ

আশুলিয়া থানা কৃষক দলের আহবায়ক লুৎফর রহমান, সদস্য সচিব আবুল মুন্সী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৮:০৪ অপরাহ্ণ, ২৪/১০/২৫

আশুলিয়া থানা কৃষক দলের আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এতে মোঃ লুৎফর রহমানকে আহবায়ক ও মোঃ আবুল হোসেন মুন্সীকে সদস্য সচিব করা হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক হাজী মোহাম্মদ জুয়েল মোল্লা ও সদস্য সচিব মোঃ আবু হানিফ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা দেয়া হয় ।

১১ সদস্যবিশিষ্ট (আংশিক) এই আহ্বায়ক কমিটিতে আরও রয়েছেন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক পদে মোঃ সামিউল ইসলাম রবিন, যুগ্ন আহ্বায়ক পদে মোঃ আব্দুল মালেক, মোঃ ফিরোজ সরকার, হাজী মোঃ শফিকুল ইসলাম, মোঃ মাসুদ রানা ভূঁইয়া, মোঃ আবুল হোসেন সামা, মোঃ আসাদুজ্জামান খান (সানোয়ার) ও মোঃ আসলাম হোসেন এবং সদস্য পদে মোঃ দেলোয়ার হোসেন মোল্লা।

সদস্য সচিব মোঃ আবুল হোসেন মুন্সী বলেন, “আমরা আশুলিয়া থানা কৃষক দলকে ঐক্যবদ্ধভাবে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করব। কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করে যাবো।”

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার মধ্যে কৃষকদের জন্য ‘ফার্মার্স কার্ড’ চালু করা হবে। এই কার্ডে কৃষকের নাম, জমির পরিমাণ ও দাগ নম্বরসহ প্রয়োজনীয় তথ্য থাকবে এবং সরকারি সহায়তা ও ভর্তুকি প্রদানের ক্ষেত্রে ব্যবহার হবে, যা কৃষকদের ভোগান্তি কমাবে।

প্রতিটি দলীয় কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কৃষকদলের নেতাকর্মীরা। তারা বিএনপির মূলদলের পাশাপাশি সকল অঙ্গসংগঠনের সর্বাত্বক সহযোগীতা কামনা করেন।