বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

আগের সংবাদ

ব্যাটিং তাণ্ডব চালিয়ে ফিরলেন অভিষেক

পরের সংবাদ

৭৭ রানের উদ্বোধনী জুটির পর গিলকে ফেরালেন রিশাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৯:৩১ অপরাহ্ণ, ২৪/০৯/২৫

দুবাইয়ে সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করছে ভারত। বাংলাদেশ বোলিংয়ে শুরুটা ভালো করলেও পরে পাওয়ার প্লের সুবিধাটা ভালোভাবেই নিয়েছে ভারত। পাওয়ার প্লের ৬ ওভারে ভারত তোলে বিনা উইকেটে ৭২। যা এবারের এশিয়া কাপে পাওয়ার প্লেতে ভারতের তোলা সর্বোচ্চ স্কোর। তবে সপ্তম ওভারে লেগ স্পিনার রিশাদ হোসেন গিলকে ফিরিয়ে জুটি ভাঙেন। প্রথম উইকেট পড়ে ৭৭ রানে। ৭ ওভার শেষে ভারত ১ উইকেটে করে ৮১ রান।

তানজিম হাসান সাকিব ইনিংসের প্রথম ওভারে দেন মাত্র ৩ রান। ভারত প্রথম বাউন্ডারি হাঁকায় ইনিংসের ১০ নম্বর বলে। নিজের দ্বিতীয় ওভারে ৭ রান দেন তানজিম, ওই ওভারে তৃতীয় বলে অভিষেকের ব্যাটের কানায় লেগে ক্যাচ হয়েছিল। ঝাপিয়ে উইকেটকিপার জাকের বলের নাগাল পেয়েছিলেন। কিন্তু তালুবন্দি করতে পারেননি।

জীবন পেয়ে মারমুখি হয়ে ওঠেন অভিষেক। তাকে যোগ্য সঙ্গ দেন শুবমান গিল। ইনিংসের দ্বিতীয় ওভারের পর চতুর্থ ওভারটিও করেন নাসুম। ভারত সেই ওভারে নেয় ২১ রান। পঞ্চম ওভারটি করেন মোস্তাফিজুর রহমান। তিনি দেন ১৭ রান। পরে সাইফউদ্দিনের করা ওভারে চারটি চারসহ আবারও ১৭ রান নেয় ভারত।

 

এই বিভাগের সর্বশেষ