সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

আগের সংবাদ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ, ৪০ বছরেও আবেদন

পরের সংবাদ

জাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করলো ছাত্রদল

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :২:৫০ অপরাহ্ণ, ২৮/০৮/২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (জাকসু) পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল।

আজ (বৃহস্পতিবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২৪ অদম্য এলাকায় এক সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু আহসান মোহাম্মদ ইয়া হিয়া।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচন করবেন শেখ সাদী হাসান। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তানজিলা হোসাইন বৈশাখী। আর যুগ্ম সাধারণ সম্পাদক (জিএস) পদে নারী প্রার্থী আঞ্জুমান আরা ইকরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

২৫ সদস্যের এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তারা ২৪ অদম্য ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে আজ জাকসু নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এখন পর্যন্ত প্রায় আট জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানা গেছে। বিকেল চারটায় কতজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তা ব্রিফ করে জানাবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল ইসলাম।