গাজীপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধিকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই

আগের সংবাদ

পাম অয়েল কতটা স্বাস্থ্যকর?

পরের সংবাদ

‎আশুলিয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৯:১৯ অপরাহ্ণ, ১৭/০৮/২৫

আশুলিয়ায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা করণে উঠান বৈঠক এর আয়োজন করা হয়।

রোববার (১৭ আগস্ট) বিকেলে আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুটুরিয়া এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।

আশুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ শাহাবুদ্দিন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উঠান বৈঠকে স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদলের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।