আশুলিয়ার সেচ্ছাসেবী সংগঠন ‘দেওয়ান ইদ্রিস ব্লাড ডোনেট অর্গানাইজেশন’ এর ইয়ারপুর ইউনিয়নের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে শেখ মোহাম্মদ কাইয়ুম (সাইমন) কে সভাপতি এবং মোঃ সজিব চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়।
শনিবার (১৬ আগষ্ট) দেওয়ান ইদ্রিস ব্লাড ডোনেট অর্গানাইজেশনের প্রধান উপদেষ্টা ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ৭ সদস্যের একটি কমিটি অনুমোদন দেন।
স্বেচ্ছাসেবী সংগঠন দেওয়ান ইদ্রিস ব্লাড ডোনেট অর্গানাইজেশনের সদ্য দায়িত্ব প্রাপ্ত সভাপতি শেখ মোহাম্মদ কাইয়ুম (সাইমন) বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন দেওয়ান ইদ্রিস ব্লাড ডোনেট অর্গানাইজেশন শুধু আশুলিয়ার ইয়ারপুরেই সীমাবদ্ধ না, এই সংগঠনের কাজ সারা বাংলাদেশেই চলমান। এই সংগঠনের কাজ হলো সামাজিক কাজ, অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয়া। হাসপাতালে রক্তের অভাবী রোগীদের জন্য রক্তদাতা নিয়ে ছুটে যাওয়া হচ্ছে এই সংগঠনের সদস্যদের মূল দায়িত্ব।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সজিব চৌধুরী বলেন, মানুষের কল্যানকর কাজ করা হয় এই সংগঠনের মাধ্যমে। রক্তদান, ত্রাণ বিতরন, বৃক্ষরোপণ কর্মসূচি সহ সামাজিক সকল কাজে অবদান রেখে যাচ্ছে দেওয়ান ইদ্রিস ব্লাড ডোনেট অর্গানাইজেশন।
কমিটি আরও সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি হৃদয় চৌধুরী, সহ-সভাপতি আদনান আরিয়ান মোমিন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রিফাত ভুঁইয়া সিঃ, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান ও প্রচার সম্পাদক মোঃ পারভেজ হোসেন।
উক্ত কমিটিকে আগামী ৩০ কর্ম দিবসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।