আশুলিয়ায় ইয়াবার আসর থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

আগের সংবাদ

মার্কেটিং অফিসার নিয়োগ দিবে রকমারি

পরের সংবাদ

আশুলিয়ায় ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৭:২২ অপরাহ্ণ, ৩০/০৬/২৫

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার (৩০ জুন) সন্ধ্যার দিকে আশুলিয়া এক্সপ্রেস-কে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এর আগে রবিবার রাত সাড়ে ১০ টার দিকে আশুলিয়ার দক্ষিন বাইপাইল চাড়ালপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার আনোয়ার হোসেন আনুকের ছেলে রিপন মিয়া (২৫) এবং একই এলাকার মোঃ সাদেকের ছেলে মোঃ ইমন (২০) ও হযরত আলীর ছেলে মেহেদী হাসান (২১)।

ডিবি পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার দক্ষিন বাইপাইল চাড়ালপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

এই বিভাগের সর্বশেষ