সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যের ভাই রুবেল মন্ডল (৩৫)কে দিনে দুপুরে হত্যার পর ফেলে রেখে দুর্বৃত্তরা। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
বুধবার (৭ মে) দুপুরে আশুলিয়া ইউনিয়ন ও বিরুলিয়া ইউনিয়ন সীমান্তবর্তী এলাকা দেউন থেকে রুবেল মন্ডলের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুবেল মণ্ডল আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিণ পাড়া এলাকার মো. নায়েব আলী মন্ডলের ছেলে রুবেল মন্ডল (৩৫)।
তিনি আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীন মন্ডলের ভাই।
পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে আশুলিয়া ও সাভারের সীমান্তবর্তী দেউন গ্রামের একটি নির্জন স্থানে রুবেল মন্ডলের রক্তাক্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দেয় প্রাথমিক সুরতহাল শুরু করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে দুই এক ঘণ্টা আগে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানান, রুবেল মন্ডল সকালেও এলাকায় ঘোরাফেরা করেন। সকালের পর থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি। দুপুরে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। তবে কি কারণে তাকে হত্যা করা হতে পারে তা কোনো তথ্য পাওয়া যায়নি।
সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়াজেদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল চলছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর হবে। ঘটনাস্থল সীমান্তঘেঁষা হওয়ায় পরবর্তীতে আশুলিয়া থানায় নিয়ে গেছে।