সাভারে ছাত্র আন্দোলনে হামলাকারী ‘লেগুনা আপেল’ গ্রেপ্তার

আগের সংবাদ

ট্রাকের চাকা বিস্ফোরণে নারী শ্রমিকের মৃত্যু

পরের সংবাদ

বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে সাভারে বিএনপির বৈশাখী শোভাযাত্রা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৫:৩৮ অপরাহ্ণ, ১৪/০৪/২৫

সাভারে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়েছে।

সোমবার সকালে সাভার পৌরসভার ছায়াবীথি এলাকা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়।

ঢাকা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম এর আয়োজনে আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ এর সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

এ সময় তারা রং-বেরঙের পোশাক পরে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উল্লাসের সাথে শোভা যাত্রাযটি শেষ করেন।

উক্ত আনন্দ শোভাযাত্রায় বিএনপির বিভিন্ন সংগঠনের নেতা কর্মী ছাড়াও সর্বস্তরের জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এই বিভাগের সর্বশেষ