আশুলিয়ায় অনুমোদনহীন ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন!

আগের সংবাদ

কুপিয়ে সোনা ছিনতাই, স্ত্রীর সামনে ব্যবসায়ীর নির্মম মৃত্যু

পরের সংবাদ

আশুলিয়ায় প্রেমঘটিত কারণে যুবকের আত্মহত্যা

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৫:২৪ অপরাহ্ণ, ০৯/০৩/২৫

আশুলিয়ায় বাবার মুদির দোকান থেকে রিয়াদ (১৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার পবনারটেক এলাকায় তার বাবার দোকানে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

নিহত রিয়াদ, ফরিদপুরের ভাঙ্গা থানার মাহফুজ মুন্সীর ছেলে। তিনি পরিবারসহ আশুলিয়ার পবনারটেক এলাকার বাবলু মাদবরের বাড়িতে ভাড়া থাকতেন এবং চন্দ্রা সরকারি কলেজের (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রিয়াদ তার বাবা-মা ও ছোট ভাইয়ের সঙ্গে থাকতেন। প্রতিদিনের মতো রাতেও ছোট ভাই রিফাতের সঙ্গে একই কক্ষে ঘুমাতে যান। পরে রাতের কোনো এক সময় তিনি ঘর থেকে বের হয়ে বাবার মুদি দোকানে যান এবং সেখানেই গামছা পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।।

নিহতের বন্ধু আলামিন জানান, রিয়াদ ৬-৭ মাস ধরে স্থানীয় এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। তবে ১৫ দিন আগে ওই মেয়ের অন্যত্র বিয়ে হয়ে গেলে রিয়াদ মানসিকভাবে ভেঙে পড়েন। হয়তো এ কারণেই রিয়াদ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • আরও পড়ুন
  • লেখকের অন্যান্য লেখা
এই বিভাগের সর্বশেষ