দুদকে অভিযোগকারীকে মারধরের মামলায় আরেকজন গ্রেপ্তার

আগের সংবাদ

সাভারে রানা প্লাজা ধসে আহত শ্রমিক হাওয়া বেগমের কাঁধে আজ ভিক্ষার ঝুলি

পরের সংবাদ

সাভারে ২ কেজি গাঁজাসহ কারবারি আটক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১২:২৫ অপরাহ্ণ, ১১/০৪/২৩

সাভারে অভিযান চালিয়ে আরিফ হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার নিকট হতে দুই কেজি গাঁজা জব্দ করা হয়।

মঙ্গলবার (১১ এপ্রিল ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

এর আগে আজ ভোর রাতে সাভারের মধ্য কলমা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আরিফ হোসেন আশুলিয়ার আউক পাড়া গ্রামের মোঃ আনসার আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, সাভারের কলমা এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদে ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে চিহ্নিত এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। সেইসাথে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।