সাভারের কলমায় মিনিবাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যুর হয়েছে। এ ঘটনায় আরও ৪জন আহত হয়েছে। নিহত ও আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা।
এরআগে রাত ৮টার দিকে সাভারের সিএন্ডবি-আশুলিয়া সড়কের কলমা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিএন্ডবি-আশুলিয়া সড়কের কলমা এলাকায় মিনিবাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় পরিবহন দুইটি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কত্যবরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি ।