আশুলিয়ায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের অভিযোগ

আগের সংবাদ

আশুলিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

পরের সংবাদ

আশুলিয়ায় ছাত্রলীগ নেতার অফিস ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১১:২০ অপরাহ্ণ, ০৩/০৯/২২

সাভারের আশুলিয়ায় থানা ছাত্রলীগের সহ-সভাপতি খলিল প্রধানের অফিসে হামলা ও অফিসে থাকা বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার বাইপাইলে আশুলিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

এ মানববন্ধনে অংশ নিয়ে তারা বলেন, আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি খলিল প্রধানের অফিসে হামলা করে অফিসে থাকা বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের আমরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এ ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে খলিল প্রধান বলেন, গতকাল রাত ৮ টার দিকে আমার অফিসে এসে হামলা চালায় বিএনপি নেতার ছেলে নয়ন। এ সময়ে তার সাথে সহযোগীরা দেশীয় অস্ত্র হাতে হামলায় অংশ নেয়। আমরা স্থানীয় নেতাদের নির্দেশে বিএনপির নৈরাজ্য ঠেকাতে এলাকায় মিছিল মিটিং করি। হয়ত এ কারণেই আমাদের উপর ক্ষোভ জন্মেছে তাদের। আমি এ হামলার বিচার চাই। অপরাধীদে শাস্তি চাই।

এ সময় আশুলিয়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ সহ স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।