সাভারে হেরোইনসহ মাদক কারবারি আটক

আগের সংবাদ

নিখোঁজের সন্ধান না করে মৃত্যু সনদের জন্য তোড়জোড় দুই ভাইয়ের

পরের সংবাদ

মহাসড়কে ছিনতাই-ডাকাতি, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১০:৩৯ পূর্বাহ্ণ, ২৮/০৮/২২
সাভারের আশুলিয়ায় একই স্থানে বারবার ডাকাতি ও ছিনতাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ভুক্তভোগীরা। এ সকল ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শনিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০ টা থেকে  নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর এলাকায় সড়ক বন্ধ করে এই বিক্ষোভ করেন তারা। এতে রাত ১ টা পর্যন্ত সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষুব্ধ জনতা জানান, রাত সাড়ে ১০ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায়  রিক্সার যাত্রী ও মোটরসাইকেল আরোহীকে   জিম্মি করে তাদের কাছে থাকা সব কিছু ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এখবর ছড়িয়ে পড়লে  সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা।
ভুক্তভোগীরা জানান, নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার জিরানী বাজার থেকে কবিরপুর পর্যন্ত এই এলাকায় কোন ধরনের প্রতিষ্ঠান, বাড়ি কিংবা বাজার নেই। এমনকি সড়ক বাতিরও কোন ব্যবস্থা করা হয় নি। এর আগেও মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। তার পরেও সড়ক বাতির ব্যবস্থা করা হয় নি। ফলে হেঁটে যাতায়াত কিংবা রিকশার যাত্রীদের প্রায়ই ছিনতাইয়ের কবলে পরতে হয়। ছিনতাইয়ের পর ছিনতাইকারীরা খুব সহজেই জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়। অনেক পথচারীদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনাও রয়েছে এখানে।
এবিষয়ে আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই ইউনুস আলী জানান,  ঘটনাস্থলে থানার পরিদর্শক এমএম কামরুজ্জামান স্যারসহ টিম ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত, গত ২২ মার্চ একই কারনে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা।
এই বিভাগের সর্বশেষ