ভয়াবহ দাবদাহে ইউরোপের দুই দেশে অন্তত ১৭০০ জনের মৃত্যু

আগের সংবাদ

সমালোচকরা নাই নাই, হায় হায় করতে থাকুক: প্রধানমন্ত্রী

পরের সংবাদ

আশুলিয়ায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া

প্রকাশিত :৩:২৪ অপরাহ্ণ, ২৪/০৭/২২

আশুলিয়ায় সড়কের যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সেখানে থাকা প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

রবিবার (২৪ জুলাই) সকালে আশুলিয়া বাজারে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসেন।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে আশুলিয়া বাজারের বিভিন্ন রাস্তা দখল করে এক শ্রেণীর লোকজন বিভিন্ন দোকানপাট বসিয়ে ব্যবসা করে আসছিলো। ফলে ব্যস্ততম এই বাজারের রাস্তায় সবসময় যানজট লেগেই থাকতো। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে সকালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসেন। এসময় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। দীর্ঘদিন পরে হলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসেন বলেন, অবৈধ ভাবে কেউ রাস্তা বা খাল দখল করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার এসআই আসওয়াদুর রহমান, এসআই সুদীপ কুমার গোপ ও স্থানীয় জনপ্রতিনিধি সহ গর্ণমান্য ব্যক্তিবর্গ।

এ সময় আশুলিয়া বাজারের বিভিন্ন স্থানে দখল হয়ে যাওয়া বিভিন্ন খাল উদ্ধার ও পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা করা হয়।