গ্যাস সংকট সমাধানে শ্রমিক সংগঠনের মানববন্ধন

আগের সংবাদ

ঈদে আসছে 'মাসুদ ভালো হয়ে যাও'

পরের সংবাদ

ছিনতাই করতে গিয়ে গণধোলাইয়ের শিকার ছিনতাইকারী

নিজস্ব প্রতিবেদকঃ

প্রকাশিত :২:০০ অপরাহ্ণ, ১২/০৪/২২

সাভারে ঢাকা -আরিচা মহাসড়কে কেন্টনমেন্ট এলাকায় রাসেল মিয়া (২১)নামে এক কুরিয়ার সার্ভিস কর্মী ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে সাভারের এনাম মেডিকেল হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন আছে।

রাসেল মিয়া দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার হরিনাথপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।সে কুরিয়ার সার্ভিস এসএ পরিবহনের একটি গাড়ির হেলপার বলে জানা যায়।

এসএ পরিবহনের বাইপাইল শাখার ম্যানেজার আবুল কাশেম বলেন, আজ( মঙ্গলবার) ভোর পৌঁনে পাঁচটার দিকে নবীনগর এলাকার আব্দুর রউফ গেইটের কাছে এ ঘটনা ঘটে।
তিনি আর বলেন, ফজরের নামাজ আদায়ের জন‍্য গাড়ি থামান গাড়ির চালক। হেলপার রাসেলকে গাড়িতে রেখে ড্রাইভার নামাজের জন‍্য রওয়ানা দিতে গেলে মূহুর্তেই ৫/৬ জন ছিনতাইকারী হেলপার ও চালককে ঘিরে ধরে মোবাইল,টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। রাসেল বাধা দিলে ছিনতাইকারিরা তাকে পেটে ও পিঠে ছুরিকাঘাত করে। এসময়ম তাদের চিৎকারে আসে পাশের লোক ছুটে এসে এক ছিনতাইকারীকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। পড়ে রাসেলকে মুমূর্ষু অবস্থায় এনাম মেডিকেল হাসপাতালের ভর্তি করা হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক ফরিদ মিয়া বলেন, পথচারীরা মুন্নু মিয়া(২০) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্ধ করেছে। পথচারীদের গোনধোলাইয়ে ছিনতাইকারী আহত হয়েছে। তাকে সাভার উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি ছিনতাইকারীদের আটকে অভিযান চালানো হচ্ছে।