নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ায় হটাৎ করে কয়েক মিনিটের ভেতর একটি খামারে ২৫০ হাঁসের মৃত্যু হয়েছে। মালিকের দাবি পূর্বশত্রুতার জেরে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে। এতে প্রায় ৪ লাখ টাকার মত ক্ষতি হয়েছে৷
বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দুপুরে আশুলিয়ার দরগার পাড় এলাকায় রাশেদ ভূইয়া নামের এক খামারির খামারে এ ঘটনা ঘটে।
মোঃ মঞ্জুর বলেন, ১ বছর ধরে ছোটো বাচ্চা কিনে এনে পালন শুরু করেছে৷ দুটি শেড বেলজিয়াম ও থাকি ক্যম্বেল প্রাজাতির হাঁস পালন করে তার মালিক রাশেদ ভূইয়া। আজ দুপুরে হাঁসদের খাবার দিতে আসেন মঞ্জুর। তখন জাহাঙ্গীর, ফারুক ও বশিরসহ অজ্ঞাত দুই তিনজন মিলে তার কাছে শেডের চাবি চায়৷ চাবি না দিলে তাকে মারধর করার এক পর্যায়ে জীবন রক্ষার্থে সে পালিয়ে যায়৷ কিছু খন পরে এসে দেখে হাঁসগুলো লাফিয়ে লাফিয়ে মারা যায়৷ কয়েক মিনিটেই হাঁসগুলো মারা গেলো৷
রাশেদ ভূইয়া বলেন, গতকাল জাহাঙ্গীর, ফারুক ও বশিরসহ আরও কয়েকজন আমার উপর হামলা করে। সেটা নিয়ে থানায় একটা জিডি করছি। আজ আমার খামারে এসে তারা কেয়ারটেকারকে মারধর করে। পরে তারা বিশ দিয়ে হাঁস মেরে রেখে যায়। আমার প্রায় তিন চার লাখ টাকার হাস মারা গেছে। আমি অভিযোগ দিবো৷ তবে আমি থানায় ফোন দিলাম কিন্তু কোনো সাড়া পেলাম না।
সাভার উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, আপনার থেকেই আমি তথ্যটি পেলাম। আগে থানায় অভিযোগ করে আমাদের কাছে আসুক। ফরেনসিক রিপোর্টের বিস্তারিত জানতে পারবো। পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবো।