আশুলিয়ায় স্বল্প পরিসরে বাংলাদেশ মটর শ্রমিক লীগ ঢাকা জেলা উত্তর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মটর শ্রমিক লীগ ঢাকা জেলা উত্তরের সভাপতি জহিরুল ইসলাম হাসানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মটর শ্রমিক লীগ ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক এস এম সওকত আলী, সাংগঠনিক সম্পাদক শাহাদৎ হোসেন, সিনিয়র সহ-সভাপতি বছির আহমেদ, সহ-সভাপতি নাজমুল হাসান টিটু ও কার্য্যকরি সভাপতি নাসির উদ্দিন বারি সহ আওয়ামী লীগ, যুবলীগে ও ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মী গন।
বাংলাদেশ মটর শ্রমিক লীগ ঢাকা জেলা উত্তরের সভাপতি জহিরুল ইসলাম হাসান বলেন, করোনার এই ক্লান্তিকালে কোনো ভাবেই আমাদের এই পরিচিত সভা উচিত নয়। তাই আমরা কেন্দ্রীয় কমিটির সম্মতি ক্রমে স্বল্প পরিসরে আজকের এই আয়োজন করেছি।
এ সময় তিনি মানবতার কন্যা জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশ মোটর শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কে ধন্যবাদ জানান। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সবশেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।