ধামরাই

আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন, ১২টি কক্ষ পুড়ে ছাই

আগের সংবাদ

স্বাধীনতার পঞ্চাশ বছরে বাংলাদেশ

পরের সংবাদ

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৮:১৫ অপরাহ্ণ, ২৩/০৩/২১
ঢাকার ধামরাইয়ে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসমাইল(১৮) নামের এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (২৩ মার্চ) বিকেল ৪ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী বাস স্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে ।
নিহত ইসমাইল ধামরাইয়ের বাথুলী এলাকার সফুর উদ্দিনের ছেলে। তিনি কালামপুর থেকে নিজ বাড়ি বাথুলী যাচ্ছিলেন।
হাইওয়ে পুলিশ জানায়, বিকেলে ইসমাইল কালমপুর থেকে বাথুলি যাচ্ছিলেন। তিনি বাথুলী বাস স্ট্যান্ডে পৌছলে ঢাকামুখী সেবা গ্রীন লাইনের একটি দ্রূতগতির বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই ইসমাইল মারা যান। মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতলে ভর্তি করা হয়। এঘটনায় বাসের চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নেয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Attachments area