আশুলিয়ায় ইলেকট্রিশিয়ানকে পিটিয়ে হত্যা, আটক ৩

আগের সংবাদ

আশুলিয়ায় যুবলীগের চেয়ারম্যান-সম্পাদকের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

পরের সংবাদ

আশুলিয়ায় ‘দৈনিক দেশ রুপান্তর’ এর উদ্যোগে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১১:০২ অপরাহ্ণ, ২২/০১/২১

আশুলিয়ায় কর্মরত পত্রিকার হকারদের মাঝে বাংলাদেশের জনপ্রিয় প্রিন্ট মিডিয়া ‘দৈনিক দেশ রুপান্তর’ এর উদ্যোগে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে।

শুক্রবার ভোরে আশুলিয়ার বাইপাইল এলাকায় করিম সুপার মার্কেটের সামনে এ শীতবস্ত্র বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক দেশ রুপান্তর’র আশুলিয়া প্রতিনিধি ও আশুলিয়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন খোকা চৌধুরী ও ঢাকা সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিঃ এর নবীনগর সেন্টারের সুপার ভাইজার নেছার উদ্দিন খাঁন।

এ সময় ঢাকা সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিঃ এর নবীনগর সেন্টারে কর্মরত অর্ধশতাধিক হকারদের মাঝে কম্বল ও মাস্ক বিতরন করা হয়।

এই বিভাগের সর্বশেষ