আশুলিয়ায় ফজলুল হক মনির জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

আগের সংবাদ

আশুলিয়ায় ১০ জুয়ারী আটক

পরের সংবাদ

শেখ ফজলুল হক মনির স্বপ্ন পুরনে যুবলীগকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই ; ৮১তম জন্মদিনে সাভার থানা যুবলীগ সভাপতি ফয়সাল আহমেদ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১২:১৯ অপরাহ্ণ, ০৫/১২/২০

এইচ এম হুমায়ুন কবির, সাভার

সাভার থানা যুবলীগের উদ্যেগে অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যমে উদযাপন হয়ে গেলো মুজিব বাহিনীর অধিনায়ক,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন ।

গোটা দেশে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা ক্রমে যুবলীগের এই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এর জন্মদিন নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে উদযাপিত হয়েছে।

সাভার থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদের নেতৃত্বেও দিবসটি উপলক্ষে হাতে নেয়া হয়েছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল সহবিভিন্ন কর্মসূচি।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সাভারে থানা যুবলীগের পক্ষ থেকে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় শেখ ফজলুল হক মনির জীবনের বিভিন্ন আত্মত্যাগ ও যুবলীগ প্রতিষ্ঠার পেছনে অক্লান্ত পরিশ্রম এবং অসাধারণ রাজনৈতিক গুণাবলী সহ

১৯৩৯ সালের ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্ম নেয়া এই রাজনৈতিক এর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদ ।

ফয়সাল আহমেদের নেতৃত্বে সাভার থানা যুবলীগ ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে তিনি সাভার থানা যুবলীগের সকল নেতৃবৃন্দকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ও শেখ মণির স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জি এস মিজান শেখ ফজলুল হক মনিকে দলের জন্য আশীর্বাদ উল্লেখ করে বলেন,শেখ মনির স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ক্রমে ও আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে আস্থা রাখার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- আব্দুর রব সহ-সভাপতি সাভার থানা যুবলীগ,নূর মাসুদ যুগ্মসাধারণ সম্পাদক সাভার থানা যুবলীগ, মোহাম্মদ মাসুম গাজী ১ নং সাংগঠনিক সম্পাদক সাভার থানা যুবলীগ, শাহিন খান ৩নং সাংগঠনিক সম্পাদক সাভার থানা যুবলীগ, মোঃ রায়হান হোসেন প্রচার ও প্রকাশনা সম্পাদক সাভার থানা যুবলীগ, আব্দুল হামিদ সভাপতি বিরুলিয়া ইউনিয়ন যুবলীগ, জুয়েল মন্ডল সাধারণ সম্পাদক বিরুলিয়া ইউনিয়ন যুবলীগ, মোঃ মামুন সভাপতি বনগাঁও ইউনিয়ন যুবলীগ , মোহাম্মদ মদিনা বনগাঁও ইউনিয়ন যুবলীগ,রাজু আহমেদ শ্যামল আমিন বাজার ইউনিয়ন যুবলীগ,নিশান মাহমুদ দুলাল সাভার ইউনিয়ন যুবলীগ,মোঃ কায়সার আহমেদ বিরুলিয়া ইউনিয়ন যুবলীগ,আনু মিয়া সাভার ইউনিয়ন যুবলীগ প্রমূখ।

এই বিভাগের সর্বশেষ