আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মিছিল

আগের সংবাদ

শেখ ফজলুল হক মনির স্বপ্ন পুরনে যুবলীগকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই ; ৮১তম জন্মদিনে সাভার থানা যুবলীগ সভাপতি ফয়সাল আহমেদ

পরের সংবাদ

আশুলিয়ায় ফজলুল হক মনির জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:১৯ অপরাহ্ণ, ০৪/১২/২০

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে এ জন্মবার্ষিকী পালিত হয়।

আশুলিয়া খানা যুবলীগের উদ্যোগে আয়োজিত এ মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার। যুগ্ম আহবায়ক মোঃ মইনুল ইসলাম ভূইয়া।

এ সময় আর উপস্থিত ছিলেন, এ সময় আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা যুবলীগের সদস্য মোঃ সালাউদ্দিন সরকার, মোঃ নজরুল ইসলাম সরকার এবং মোঃ ইলিয়াস হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আমিন সরকার,  ধামসোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শামীম মন্ডল এবং ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহেল মোল্লাসহ আরও অনেকে।

সবশেষে কেক কেটে জন্মদিন পালন ও উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্মগ্রহন করেন তিনি। তার পিতা মরহুম শেখ নূরুল হক বঙ্গবন্ধুর নিকটতম আত্মীয় ও ভগ্নিপতি। মা শেখ আছিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন ছিলেন।