আশুলিয়ায় গাঁজাসহ আটক ২

আগের সংবাদ

যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আশুলিয়ায় বৃক্ষ রোপণ

পরের সংবাদ

আশুলিয়ায় ক্রিকেট জুয়ার আসর থেকে আটক ৯

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:৪৩ অপরাহ্ণ, ০৯/১১/২০
আশুলিয়ায় ভারতীয় প্রিমিয়ার লীগ আইপিএল  নিয়ে অনলাইন জুয়ার আসর থেকে  ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এ সময় জুয়ার আসর হতে ০১ টি টিভি মনিটর, জুয়া খেলায় ব্যবহৃত প্লেয়িং কার্ড, টালি খাতা, ০৯ টি মোবাইল এবং জুয়ার নগদ ১৯,২২০ টাকা উদ্ধার করা হয়।
সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি মোঃ সাজেদুল ইসলাম।
এরআগে, রোববার (০৮ নভেম্বর) রাতে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে আজ আশুলিয়া থানায় তাদের হস্তান্তর করা হয়।
গ্রেফতারা হলো- জামালপুর জেলার মোঃ হেলাল (৩৯), একই জেলার হাফিজুর রহমান (৩৫), সিরাজগঞ্জ জেলার রুবেল মিয়া (২০), নেত্রকোনা জেলার মোঃ হিরা (২৮), ঢাকা জেলার আবুল কালাম আজাদ (৩৫), দিনাজপুর জেলার পারভেজ (২৮), ঢাকা জেলার বাহারুল (৩০), গাইবান্দা জেলার রনি মিয়া (৩২) ও চাদপুর জেলা মোঃ আজিজ ওরয়ে সবুজ (২৬)।
র‌্যাব-৪ জানায়, আশুলিয়ার বাইপাইল এলাকায় কিছু অসাধু লোক আইপিএল ভিত্তিক অনলাইন জুয়া খেলার আয়োজন করে যুব সমাজকে নষ্ট করছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ঝটিকা অভিযান পরিচালনা করে  ০৯ জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে র‌্যাব-৪ এর পুলিশ সুপার সিনিয়র এএসপি মোঃ সাজেদুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামীরা প্রাথমিকভাবে অভিযোগ স্বীকার করেছে। তারা আইপিএল শুরু হওয়ার পর থেকেই অনলাইন জুয়া খেলে আসছিলো।
তিনি আরও বলেন, আইপিএল ভিত্তিক অনলাইন জুয়া বিরোধী বিশেষ নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।
এঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে মামলা করা হয়েছে।