আশুলিয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের মামা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে আশুলিয়ায় থানা যুবলীগের উদ্যোগে ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । এসময় ব্যাংককে চিকিৎসাধীন থাকা আবুল খায়ের আব্দুল্লাহর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।